কামারহাটিতে বাম দূর্গে এবার পদ্মফুটছে - The News Lion

কামারহাটিতে বাম দূর্গে এবার পদ্মফুটছে

 


দি নিউজ লায়ন;    কামারহাটিতে বাম দূর্গে এবার পদ্মফুটছে। ২০ হাজাররও বেশী ভোটে এই কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে সায়ণদ্বীপ  মিত্র। শাসক দল তৃণমূলের প্রার্থী মদন মিত্র তৃতীয় স্থানে উঠে এসেছে এই সমীক্ষা রিপোর্টে। সম্প্রতি " ডিজিটাল মিডিয়ার" সংস্থা কামারহাটি বিধানসভায় একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষাতেই এই রিপোর্ট উঠে এসেছে। 


সমীক্ষা সংস্থাটি জানিয়েছে, কামারহাটিতে মূলত ত্রিমুখী লড়াই। এই কেন্দ্রটি বাম দূর্গ হিসাবেই পরিচিত। কিন্তু এই কেন্দ্রের বামেদের একটা বড় অংশের ভোটার এর দাবী, রাজ্য থেকে তৃণমূল কে বিদায় দরকার। আর এই কেন্দ্রে দীর্ঘদিন বামেরা সরকারে থাকলেও এই কেন্দ্রে অনেক সমস্যার সমাধান হয় নি। তাই বামাদের একটা বড় অংশের ভোট গেরুয়া শিবিরে চলে যাচ্ছে। মূলত, নবীন প্রজন্মের বামেদের ভোট টাই গেরুয়া শিবিরে যাচ্ছে। সমস্ত ভোটারই রাজ্যে সরকার পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিয়েছে।


 রাজ্যে সরকার পরিবর্তনের হাওয়ায় ফ্লোটিং ভোটের একটা বড় অংশ গেরুয়া শিবিরে চলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এছাড়া রাজু বন্দ্যোপাধ্যায় একজন ক্রিড়াবিদ। কামারহাটির ভূমি পুত্র। তাই সব স্থরের মানুষ এর কাছে বিজেপি প্রার্থীর গ্রহণযোগ্যতা বেশী। কামারহাটির বেশীরভাগ মানুষ এই সমীক্ষায় রাজু বন্দ্যোপাধ্যায় এর পক্ষেই রায় দিয়েছে।


অন্যদিকে,  তৃণমূল প্রার্থী মদন মিত্র এই সমীক্ষা রিপোর্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। কারণ তৃণমূলের একটা বড় অংশের হিন্দু ভোটার রাজু বন্দ্যোপাধ্যায় কে ভোট দেওয়ার পক্ষেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কামারহাটির শিক্ষিত মধ্যবৃত্ত ভোটার মদন মিত্রের বিরোধীতায় সরব হয়েছে। কারণ তার গ্রহণযোগ্যতা নিয়েও উঠেছে বড় প্রশ্ন। সারদাও নারদা কান্ডে অভিযুক্ত মদন মিত্র কে এলাকার মানুষ পচ্ছন্দ করে নি। তার পক্ষে কেউ কথা বলে নি।


তেমন সায়ণদ্বীপ বিগত ৫ বছরে এলাকার বিধায়ক থাকলেও তেমন কিছু কাজ হয় নি বলে দাবী এলাকার বাসিন্দাদের।  তাই ২০২১ এর বিধানসভা নির্বাচণে রাজু বন্দ্যোপাধ্যায় অনেক দিকেই এগিয়ে আছে। এক এই কেন্দ্রের বিজেপির ভোট ছাড়াও বামেদের একটা বড় অংশের ভোট রাজু বন্দ্যোপাধ্যায় কে এই কেন্দ্রে অক্সিজেন দিচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.